বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে যুবক নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের তাড়া খেয়ে ইছামতি নদীতে ডুবে
হৃদয় (২৫) নামক এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে তার লাশ
স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে। নিহত হৃদয় উপজেলার সীমান্তবর্তী পলিয়নপুর
গ্রামের সবুরের ছেলে।
মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, শুনেছি হৃদয়সহ বেশ কয়েকজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে তাড়া করলে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এরপর পানিতে ডুবে সে মারা যায়। আজ সকালে স্থানীয়রা হৃদয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে।

এ ব্যাপারে ৫৮ বিজিবির পক্ষ থেকে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।