শিনোনাম

রূপগঞ্জে স্কুলছাত্রী গণর্ধষণ, শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে গর্ন্ধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসী।
এর আগে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর মধ্যে গ্রেফতারকৃত তিনজন হলেন- উপজেলার গর্ন্ধবপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ, কর্ণগোপ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আফজাল ও রূপসী প্রধান বাড়ি এলাকার আবুল কালামের ছেলে তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহান।
মামলার এজাহার থেকে জানা যায়, তার মেয়ে গন্ধর্বপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত কয়েকদিন আগে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিব তার মেয়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার দুপুরে গন্ধর্বপুর স্ট্যান্ডে তার মেয়ের ধারের টাকা ফেরত আনতে যায়। পরে টাকা ফেরত নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, আফজাল, তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন তার মেয়েকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রূপসী এলাকার একটি বাড়িতে ও কর্নগোপ এলাকার একটি বাড়িতে তারা দুই দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ছাত্রীটিকে ফেলে রেখে ধর্ষনকারীরা পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে মৌচাক থেকে উদ্ধার করে। এ ঘটনার পর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ধর্ষকদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, কাউন্সিলর হোসেন আহমেদ রাজীব, গর্ন্ধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা,তারাবো পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন রাসেল, পৌর সেচ্ছাসেবকলীগের ফারুক প্রধান, তারাবো পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, শিক্ষক শিহাবুর রহমান, আব্দুস সোবহান, মাহমুদ সোমা প্রমূখ।
উপজেলা নির্বার্হী অফিসার মমতাজ বেগম ঘটনাস্থলে পরিদর্শন করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে শান্ত করেন। উপজেলা নির্বার্হী অফিসার মমতাজ বেগম বলেন, অপরাধীরা যে দলেরই হউক না কেন তারা কেউ পার পাবেনা। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।