শাশুড়ির পা টিপছেন শুভশ্রী
টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী শাশুড়ি
লীলা চক্রবর্তীর কোলে মাথা দিয়ে শুয়ে তার টিপে দেন । সেটি ভিডিও করে
ফেসবুকে প্রকাশ করেন তার স্বামী রাজ চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, গায়ে জ্বর নিয়ে শাশুড়ির কোলে শুয়ে তার পায়ে হাত বুলিয়ে দেন শুভশ্রী।
এ সময় তিনি বলেন, ‘তোমার পাটা কী ঠাণ্ডা,
দেখো আমার হাতটা কী গরম।’ বৌমার কাণ্ড দেখে তাকে আদরে ভরিয়ে দিলেন লীলা
চক্রবর্তী। ছেলেকে বললেন, ‘দেখ, যেন ছোট্ট একটা মেয়ে শুয়ে আছে।’
শনিবার নিজের ফেসবুকে শাশুড়ি-বৌমার আদর ও
আলাপচারিতার ওই ভিডিও পোস্ট করেন পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। যেখানে
অসুস্থ শুভশ্রীর পিঠে হাত বুলিয়ে দেন শাশুড়ি লীলা। এ সময় শুভশ্রীর
শিশুসুলভ আচরণ দেখে লীলা বলেন, ‘দেখ যেন ছোট্ট একটা মেয়ে।’
পরে ছেলে রাজকে কিছুটা বকেও দিলেন তিনি।
ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন, শুভশ্রীকে দিয়ে রাজ নাকি শুধু কাজ করান। অন্য
মেয়ে হলে কাজ না করে চলেই যেত। এখানেই শেষ নয়, রাজ কেন নিজে ঠাণ্ডা লাগার
ভ্যাকসিন নিলেও শুভশ্রীকে কেন দেননি, তা নিয়েও অভিযোগের তোলেন লীলা।
প্রসঙ্গত, বিয়ের পর রাজের প্রযোজনা
সংস্থার পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’র শুটিং নিয়ে ব্যস্ত শুভশ্রী। পাশাপাশি
অঙ্কুশের সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
২০১৭’ এর সেরার মুকুট মাথায় নিয়েও বিয়ের তথ্য গোপন করায় সরে আসতে হয়
জান্নাতুল নাঈম এভ্রিলকে। এবার তিনি শাকিব খানের সিনেমায় অভিনয় করবেন না
বলে জানিয়ে দিয়েছেন।
