৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান নিখোঁজ
চিলির দক্ষিণাঞ্চল থেকে এন্টার্কটিকায়
একটি বিমান ঘাঁটির উদ্দেশে উড্ডয়নের পরে সোমবার ৩৮ জন আরোহী নিয়ে একটি
সামরিক বিমান নিখোঁজ হয়েছে। চিলির বিমান বাহিনী এ কথা জানায়।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, এ সি-১৩০
হারকিউলিস বিমানটি ১৬:৫৫ টায় (গ্রীনিচ মান সময় ১৯:৫৫) প্রেসিডেন্ট
এডওয়ার্ড ফেরই এন্টার্কটিক ঘাঁটির উদ্দেশে পুন্তা এরেনাস নগরী থেকে উড্ডয়ন
করে।
