৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৪
জানুয়ারি শুরু হবে। শেষ হবে ৮ জানুয়ারি। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম
কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম
নেছার উদ্দিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০ তম বিসিএসের লিখিত
পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি
পর্যন্ত চলবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিদের্শাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ তে প্রকাশ করা হবে।
