শ্রদ্ধার্ঘ নিতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে
শ্রদ্ধার্ঘ নিতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। নির্বিঘ্নে
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে
গোটা সাভার । দিবসটি পালনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়দের
মাঝে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের
জাতীয় স্মৃতিসৌধ এখন স¤পূর্ণ প্রস্তুত। ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হয়েছে
মিনার, প্রবেশ পথ, গণসমাধিসহ পুরো স্মৃতিসৌধ চত্তর।
গণপুর্ত অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী
মিজানুর রহমান জানিয়েছেন নিরাপত্তার কারণে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর
পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে স্মৃতিসৌধ চত্তরের ভিতরে। ১৬
ডিসেম্বর ভোরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সকলের জন্য
আবরো উন্মুক্ত করে দেয়া হবে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার
জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমিনবাজার থেকে
জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ
নিরাপত্তা দিতে র্যাব, পুলিশ ও সিভিল পোশাকের পুলিশের পাশাপাশি থাকবে
স্ট্রাইকিং ফোর্স।
সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা
হয়েছে গোটা স্মৃতিসৌধ চত্বর। এ ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে
আমিনবাজার থেকে নয়ারহাট পর্যন্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং
ব্যবস্থা করা হয়েছে।
বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও
বিভিন্ন রাজনৈতিকদলের প্রধানদের আগমণকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা বিরাজ
করছে স্থানীয় নেতাকর্মিদের মধ্যে। আগন্তুকদের স্বাগত জানাতে প্রস্তুত তারা।
