শিনোনাম

সোনারগাঁওয়ে কিশোর গ্যাং লিডার জঙ্গি সোহানসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে পরিচিত জঙ্গি সোহান (২২) ও সানোয়ার (২৮) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি সোহান হাবিবপুর (মাঝিপাড়া) গ্রামের দুলালের ছেলে ও সানোয়ার হাবিবপুর গ্রামের মৃত রহম আলীর ছেলে।

জঙ্গি সোহানের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।
সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, রবিবার (১৫ ডিসেম্বর) ভোররাতে থানার এসআই আমিনুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, এএসআই নাজমুল, এএসআই জাহাঙ্গীর, এএসআই মনির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডাকাত সর্দার ও কিশোর গ্যাং সোহান ওরফে জঙ্গি সোহান ও সানোয়ারকে মোগড়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।