শিনোনাম

‘হুইসেল-আউট অ্যাওয়ার্ড ২০১৯’ জিতে নিলো অপো


সম্প্রতি বিশ্বখ্যাতহুইসেল-আউটঅ্যাওয়ার্ডেসেরা স্মার্টফোন নির্মাতাএবং অপো রেনো ৫জি স্মার্টফোনের জন্যেসেরা ফোন ডিজাইনএর পুরস্কার জিতে নিলো বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো।
টেলিযোগাযোগ খাতে সেরা সব অবদানকে স্বীকৃতি দেবার প্রয়াসেহুইসেল-আউট অ্যাওয়ার্ডপ্রদান করে থাকে স্মার্টফোন সংযোগের ক্ষেত্রে বিশ্বখ্যাত তুলনামূলক ওয়েবসাইটহুইসেল-আউট অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সম্পাদনা পর্ষদের সমন্বয়ে বছরের সেরা স্মার্টফোন সংযোগের মূল্য, ব্যাটারি, স্ক্রিন, ক্যামেরা, ডিজাইন এবং এবং সেরা ফোন নির্মাতার স্বীকৃতি প্রদান করে থাকে এই পুরস্কারের মাধ্যমে। ২০১৯ এরহুইসেল-আউট অ্যাওয়ার্ড’- সেরা ফোন নির্মাতা এবং অপো রেনো ৫জি স্মার্টফোনের জন্যেসেরা স্মার্টফোন ডিজাইনএর স্বীকৃতি পেলো অপো।
 হুইসেল-আউটএর ম্যানেজিং এডিটর অ্যালেক্স চোরোস-এর মতে স্মার্টফোন জগতে আমূল পরিবর্তন আনয়নের পাশাপাশি স্মার্টফোন গ্রাহকদের জন্যে মৌলিক সব উপযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, “গত এক বছরে বেশ পরিণত স্মার্টফোন নির্মাতা হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়েছে অপো। অপো যাত্রার শুরু থেকেই নিজেদের মৌলিক অবস্থান অটুট রেখে সেরা স্মার্টফোন নির্মাতা হয়ে উঠা ছাড়াও উদ্ভাবনের ক্ষেত্রেও নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে। কোনো ধারা অনুসরণ নয় বরং ধারা সৃষ্টিতেই স্বাচ্ছন্দ্য বোধ কওে অপো।
প্রসঙ্গে অপো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং বলেন, “সম্প্রতি অর্জন করা এই স্বীকৃতি প্রমাণ করে অপো সবসময়ই গ্রাহকদের উপযোগীতা এবং উদ্ভাবনে কতোটা যতœশীল। এই অর্জন সম্ভব হয়েছে কেবল উদ্ভাবন এবং ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করার মাধ্যমে।হুইসেল-আউট অ্যাওয়ার্ড’- পুরস্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। ধরণের পুরষ্কার স্মার্টফোন ডিজাইন এবং এর সক্ষমতা দিতে অপো সকল সদস্যের নিরলস প্রচেষ্টার বিষয়টিকেই তুলে ধরছে।
স্মার্টফোনে নিত্যনতুন সব উদ্ভাবন এবং ডিজাইনের ক্ষেত্রে নিজেদেরকেই ছাড়িয়ে যাবার প্রয়াসে কাজ করে চলেছে অপো। এরই ধারাবাহিকতায় আগস্ট ২০১৯ অপো নিয়ে এসেছে শতভাগ ফুলস্ক্রিন ফোন নির্মাণের উপযোগীওয়াটারফল স্ক্রিন এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে আকর্ষণীয় সব ফিচার আর দারুণ সব ডিজাইনের স্মার্টফোন। খুব শীঘ্রই গ্রাহকদের হাতে যুগান্তকারী সব উদ্ভাবন আর আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিতে যাচ্ছে অপো।
অপো: বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট। এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয়সেলফি বিউটিফিকেশনএর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায়অপোনিয়ে এসেছেমোটোরাইজড রোটেটিংক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি। ২০১৬ সালেঅপো সেলফি-বিশেষজ্ঞ খ্যাতএফসিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর ্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদেরকে স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো। ২০১৮ সালেফাইন্ড এক্সনিয়ে আসার মাধ্যমে অপো প্রবর্তন করে আজ অবধি বাজারে থাকা স্মার্টফোনগুলোর মাঝে সর্বোচ্চ ৯৩.% স্ক্রিন-টু-বডি অনুপাতের প্যানারমিক আর্ক ডিজাইনের ডিসপ্লে। এছাড়াও সম্প্রতিআর১৭এর মাধ্যমে অপো নিয়ে এসেছে সুপার-ভোক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।