শিনোনাম

আমলাপাড়া আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্বরণ


গত ১৫ আগস্ট ছিল জাতীয় শোক দিবস। বাঙালী জাতির শোকের দিন। আর এই দিনটিকে নারায়ণগঞ্জবাসী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়েও ছিল নানা আয়োজন। এর মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিশুরা রঙের তুলির ছোঁয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুটিয়ে তুলেছিলেন। তারা দেখেনি কোনদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে তাদের রঙের তুলিতে ফুটিয়ে তুলা ছবি দেখে মনে হচ্ছিল যেন বঙ্গবন্ধু তাদের জনম জনমের চেনা। শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ছোট ছোট কোমলমতি শিশুরা মনের মাধুরি মিশিয়ে নিজেদের মনের ভিতরে থাকা বঙ্গবন্ধুকে বাস্তবে রূপ দিলেন। প্রতিযোগিতার পাশাপাশি ছিল বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আরিফ আলম দীপু প্রধান শিক্ষক হালিমা খাতুন। চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। আরিফ আলম দিপু বলেন, আমাদের আশা ছিল, শিশুদের মনের মাঝে থাকা বঙ্গবন্ধুকে দেখা। বাচ্চাদের আঁকা ছবিতে তাই দেখতে পাচ্ছি। শিশু-কিশোররা তাদের মনের কল্পনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছবিতে রূপ দিয়েছেন। শোক দিবস উপলক্ষে প্রতিবছরই এই স্কুলে নানা আয়োজন করা হয়। ভবিষ্যত প্রজন্মকে দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে হবে।