রাস্তার পাশে চামড়ার আড়ৎ দুগর্ন্ধে জনদুর্ভোগ চরমে
আড়াইহাজারে
দুর্গন্ধযুক্ত চামড়ার স্তূপ যানবাহনের
যাত্রী, পথচারী এবং এলাকাবাসীর
মধ্যে নানা প্রকার রোগ
ছড়াচ্ছে। ঈদের দিন থেকে
স্তূপ করে রাখা চামড়াগুলো
পঁচে বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি
হয়েছে। যার ফলে বাস,
সিএনজি অটো রিকশা সহ
সকল প্রকার যানবাহনের যাত্রী
ও পথচারীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।
প্রতি বছর রাস্তার পাশে
আড়ত বসালেও এই বার
রাস্তা দখল করে তার
উপর চামড়ার আড়ত দিয়েছে।
জানা গেছে, ঈদুল আযহায়
স্থানীয় রামচন্দ্রদী গ্রামের নগরবাসী নামে চামড়া ব্যবসায়ী
কোরবানির পশুর চামড়া কিনে
সাদার দিয়া পল্লী বিদ্যুতের
অফিসার সামনে আড়ৎ বসিয়েছে।
ঈদের ৮ দিন হলেও
তিনি এখান থেকে চামড়াগুলো
সরাচ্ছেন না। ফলে চামড়া
থেকে সৃষ্ট দুর্গন্ধে নানা
প্রকার রোগ ছড়াচ্ছে যানবাহনের
যাত্রী, পথচারী এবং স্থানীয়
লেকজানের মধ্যে। মাঝে মাছে
চামড়াগুলো পলিথিন দিয়ে ঢেকে
রাখলেও দুর্গন্ধ কমছে না। এ
নিয়ে ওই ব্যবসায়ীর কোন
মাথা বেথা নেই। সাদারদিয়ার
গ্রামের বাসিন্দারা জানান, চামড়ার গন্ধের
কারণে বাড়ীর সামনে বের
হওয়া যাচ্ছে না। রাস্তাটি
দিয়ে ঢাকা-ফেরীঘাট, গোপালদী
ও আড়াইহাজার রুটের বাসসহ প্রতিদিন
হাজার হাজার যানবাহন চলাচল
করে থাকে। প্রতিদিন সকল
যাত্রীদের দুর্গন্ধের সমস্যায় পড়তে হচ্ছে। গোপালদী
পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদৎ জানান,
চামড়ার গন্ধে আমাদের লোকজন
কাজ করতে পারছে না।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার
মো: সোহাগ হোসেন বলেন,
চামড়াগুলো সরানোর ব্যাপারে ব্যবসায়ী
নগরবাসীকে বলা হবে। এর
পরও না সরালে তার
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
