শিনোনাম

সিদ্ধিরগঞ্জে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধকল্পে বিশাল র্যা লি


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পিকাপ মালিক সমিতি, শিমরাইল শাখার উদ্যোগে মশক নিধন  ডেঙ্গু প্রতিরোধে  সচেতনতা  বৃদ্ধির লক্ষে  গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে বিশাল ্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিমরাইল ট্রাক কাভার্ডভ্যান পিকাপ মালিক সমিতির  সংগ্রামী সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ট্রাক টার্মিনালে প্রবেশের মূল গেট থেকে ব্যানার খচিত ্যালিটি শুরু করে ট্রাক টার্মিনালের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সময়ে সভাপতি দেলোয়ার হোসেনসহ মালিক সমিতির সকল কর্মকর্তা কর্মচারী শ্রমিক কমিটির নেতৃবৃন্দ ট্রার্মিনালের ময়লা আবর্জনা নিজ নিজ হাতে তুলে নিয়ে বস্তায় ভরে নিরাপদ স্থানে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। টার্মিনালের  দোকানপাটের সামনের সকল ময়লা আবর্জনা আগামী দুই দিনের মধ্যে পরিস্কার করার জন্য দোকানীদের এবং গাড়ির মালিক চালকদের অনুরোধ জানান সভাপতি দেলোয়ার হোসেন ডেঙ্গু প্রতিরোধকল্পে টার্মিনালের ব্লিসিং পাউডার ছিঁটানো হয়। দেলোয়ার হোসেন বলেন, আমরা আমাদের ট্রাক টার্মিনালকে নিজেরাই পরিস্কার রাখব, এতে  ডেঙ্গু প্রতিরোধসহ নানা ধরনের রোগ বালাইও দূরে থাকবে।  দেলোয়ার হোসেন টর্মিনালের সকলের উদ্দেশ্যে বলেন আমাদের টার্মিনাল আমরাই পরিস্কার করে সুন্দর রাখব, জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।  কারণ আমাদের টার্মিনাল পরিস্কার থাকলে রোগ বালাই থেকে আমরা সবাই অনেকটাই মুক্ত থাকব। কারণ টার্মিনালের খেটে খাওয়া গাড়ি চালক হেলপাররা যদি রোগব্যাধিতে আক্রান্ত হন তকণ তার পরিবারের সমস্যা দেখা দেয়, তাই আমরা সবাই মিলে টার্মিনালের সকল ময়লা আবর্জনা তুলে টার্মিনালকে সুন্দ স্বচ্ছ রাখব। সময়ে উপস্থিত ছিলেন কাজী সাত্তার, সেন্টু বেপারী, শফিকুল ইসলাম, ইনসাদ আলী, নোমান হোসেন টুটুল, আফাজ উদ্দিন, মোঃ মামুন হওলাদার, জাফর ইকবাল খোকন, মোঃ আকবর হোসেন, আলী আহম্মদ,আনোয়ার হোসেন আনু, মোহাম্মাদ আলী, আবুল কাশেম, অফিস সহকারী  আহম্মদ আলীসহ মালিক সমিতির শ্রমিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং গাড়ি চালকরা উপস্থিত ছিলেন