শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা
শ্রী
কৃষ্ণের জন্মাষ্টমীতে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হবে বলে
জানিয়েছেন জেলা পুলিশ সুপার
হারুন অর রশীদ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর
সাড়ে ১২ টার দিকে
জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে নারায়ণগঞ্জ
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের
সাথে মত বিনিময়কালে ওই
কথা জানিয়েছেন তিনি।পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোভাযাত্রায়
তিন স্তরের নিরাপত্তা বলয়
থাকবে। পোশাকে এবং সাদা
পোশাকে জেলা পুলিশ গোয়েন্দা
নজরদারি রাখা হবে। শোভাযাত্রাটি
ডায়মন্ড চত্বর হয়ে ডিআইটি
রোড অতিক্রম করে ফলপট্টি, মেট্রো
সিনেমা হল এবং বঙ্গবন্ধু
সড়ক হয়ে পুনরায় ডায়মন্ড
চত্বরে এসে সমাপ্ত হবে। মত
বিনিময় শেষে বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদের সদস্যদের সাথে ফটোসেশন করেন
পুলিশ সুপার। এ
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার
সভাপতি দীপক কুমার সাহা,
সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,
মহানগর সভাপতি অরুণ কুমার
দাস, সাধারণ সম্পাদক উত্তম
সাহা প্রমূখ।
