শিনোনাম

শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

মূলত কলকাতার অভিনেত্রী হলেও এপার বাংলায় বেশ জনপ্রিয়তা রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিশেষ করে শাকিব খানের সাথে তার শিকারি ছবিটি এদেশে ব্যাপক ভক্তকুলের সৃষ্টি করে। ফলে এদেশের নির্মাতারা শ্রাবন্তীর প্রতি আগ্রহী হয়ে ওঠে। সেই আগ্রহ থেকে নির্মিত হয়েছিল ‘যদি একদিন’ ছবিটি।
নতুন করে আবারো শ্রাবন্তীকে নিয়ে তৈরি হতে যাচ্ছে ছবি। নাম ‘বিক্ষোভ’। পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। সম্প্রতি এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী।
নির্মাতা শামীম আহমেদ রনী জানান, ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে। শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয় বলে জানালেন রনী।
তবে ছবিতে আরো অভিনয় করবেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।