সীমানা ছাড়িয়ে বলিউডে মম
সীমানা ছাড়িয়ে বলিউডের ছবিতে অভিনয় করছেন
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চুক্তি স্বাক্ষরের ঠিক দুই বছরের মাথায়
শুটিং শুরু হলো তার অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’-এর।
ছবিটি প্রযোজনা করছেন ফয়সাল সাইফ।
গত শুক্রবার (১৬ আগস্ট) থেকে ভুটানের
বিভিন্ন লোকেশনে শুরু হলো ছবিটির শুটিং। যেখানে তাকে দেখা যাবে বিশেষ
সিবিআই অফিসার চরিত্রে। নাম তার জাকিয়া খান। ছবিটি নির্মাণ করছেন সামির
খান।
ওই বছরের ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাই
গিয়ে সামির খানের নতুন ছবি ‘ম্যাক্স কি গান’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে
সবাইকে চমকে দেন মম। যদিও তখন ছবিটির নাম ও ধরন প্রসঙ্গে জানাননি এই
অভিনেত্রী।
মাঝে শুটিং বিলম্ব হওয়ায় অনেকেই ধরে
নিয়েছিলেন, মমর বলিউডযাত্রা বুঝি আর হচ্ছে না। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে
শুক্রবার (১৬ আগস্ট) ভুটান থেকে মম জানালেন শুটিং শুরুর খবরটি। সোশ্যাল
মিডিয়ায় প্রকাশ করেছেন ছবিটির নাম ও প্রাথমিক পোস্টারও।
মম বলেন, আমার প্রথম হিন্দি সিনেমা এটি।
লম্বা অপেক্ষা শেষে শুটিং শুরু হলো। আমি উচ্ছসিত। ধন্যবাদ জানাই এ ছবির
সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। একটি আন্তর্জাতিক ছবির টিমের সঙ্গে কাজ করার
অভিজ্ঞতাটা দারুণ। এই অভিজ্ঞতা আমার আগামী দিনের পথচলায় নিঃসন্দেহে অনেক
কাজে লাগবে।
প্রযোজক ফয়সাল সাইফ আমার সম্পর্কে, আমার কাজ সম্পর্কে, আমার অর্জন সম্পর্কে ভালোভাবে জেনেই আমাকে এ চরিত্রের জন্য চূড়ান্ত করেছেন।
আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই কাজ শুরু হলো। সত্যি বলতে, অভিনয় জীবনের নতুন আরেক দিগন্তের শুভ সূচনা হলো। মম আরো জানান, জীবনের প্রথম হিন্দি ছবির কাজটা মনোযোগ দিয়ে শেষ করতে চান তিনি। ফয়সাল সাইফ প্রযোজিত এ ছবিতে একজন সিবিআই অফিসার চরিত্রে দেখা যাবে মমকে।
আলহামদুলিল্লাহ, বেশ ভালোভাবেই কাজ শুরু হলো। সত্যি বলতে, অভিনয় জীবনের নতুন আরেক দিগন্তের শুভ সূচনা হলো। মম আরো জানান, জীবনের প্রথম হিন্দি ছবির কাজটা মনোযোগ দিয়ে শেষ করতে চান তিনি। ফয়সাল সাইফ প্রযোজিত এ ছবিতে একজন সিবিআই অফিসার চরিত্রে দেখা যাবে মমকে।
জানা গেছে, ছবিটি অনেকটা নিরবের ‘শয়তান’
ঘরানার। এবারের ছবিতে দেখা যাবে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব
চেষ্টা এবং সেটির বিপরীতে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেসটিগেশন, ভারত)
অফিসার জাকিয়া খান (জাকিয়া বারী মম) মাঠে নামেন রহস্য উন্মোচনের জন্য। এতে
আরো অভিনয় করছেন তেলেগু-তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পাণ্ডে, সোনম
ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ।
উল্লেখ্য, সামির খান এর আগেও বাংলাদেশের
শিল্পী নিয়ে কাজ করেছেন। নিরবকে নিয়ে কাজ করেন। নিরব অভিনীত ছবিটির নাম ছিল
‘শয়তান’। ২০১৭ সালে ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভৌতিক ঘরানার
ছোট বাজেটের এ ছবিটি।
