রুয়েট শিক্ষকের ওপর হামলায় পবিপ্রবি শিক্ষক সমিতির নিন্দা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. রাশিদুল ইসলামের ওপর বখাটেদের হামলায়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রাশিদুল ইসলাম রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
রোববার (১৮ আগস্ট) পবিপ্রবি শিক্ষক সমিতির
সভাপতি ড. আবুল কাসেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট রুয়েট শিক্ষক মো.
রাশিদুল ইসলামের স্ত্রীকে বখাটেরা উত্যক্ত করেন এবং তিনি প্রতিবাদ করায়
তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। উক্ত ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা এবং
জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পবিপ্রবি শিক্ষক
সমিতি।
