শিনোনাম

হ্যাকারের কবলে শ্রাবন্তী কর

ফেসবুক নিয়ে এবার বিপাকে পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
দুঃখ করে বললেন, বেশ বিড়ম্বনায় আছি। আমার টৎসরষধ ঝৎধনধহঃর কধৎ এ নামের আইডি থেকে বিভিন্নজনকে আজেবাজে মেসেজ পাঠানো হচ্ছে। আমার পুরনো ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে বেশ কয়েকদিন আগে। হ্যাকার এখন সেই আইডি থেকে আজেবাজে মেসেজ পাঠাচ্ছে। বিষয়টি আমাকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।
উল্লেখ্য, ঊর্মিলা শ্রাবন্তী কর নামের ওই আইডি হ্যাক হওয়ার পর কর অনামিকা নামে নতুন আইডি খোলেন ঊর্মিলা। এই নামের আইডিই এখন চালাচ্ছেন তিনি। তবে পুরো আইডিটি হ্যাক হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে তার। কারণ ওই আইডির মাধ্যমেই ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ রক্ষা করতেন।
অনেকদিন ধরেই এই আইডিটি তার হাতছাড়া। এখন সেটা হ্যাকারের দখলে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে জানানো হয়েছে। তারা শিগগিরই এটার সুরাহার আশ্বাস দিয়েছে বলে জানান ঊর্মিলা। এদিকে পুরনো আইডি থেকে অনেকের কাছে টাকা-পয়সাও চাইছেন বলে জানালেন এ অভিনেত্রী।
তিনি বলেন, এটা তো হ্যাকারের হাতে এটা অনেকেই জানেন না। ফলে আজেবাজে মেসেজ পেয়ে আমাকে ভুল বুঝছেন অনেকে। মেসেজে বিরক্ত ও বিব্রত হয়ে আমাকে ফোনও দিচ্ছেন। তাই পুরান আইডিটি থেকে সাবধান থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি এও বলেছেন, যদি কেউ টাকা চায় কিংবা অন্য কিছু বলে তা যেন তাকে জানানো হয়। কোনোভাবে বিভ্রান্ত না হতে ঊর্মিলা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।