শিনোনাম

শেখ রাসেল শিশু সংসদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় গ্ল্যাক্সি চ্যাম্পিয়ন


স্টাফ রিপোর্টার গত শুক্রবার (১৬ আগস্ট) বন্দর থানার লক্ষণ খোলা পৌর ফুটবল মাঠে বিকাল চার টায় নাসিক ২৫ নং ওয়ার্ড শেখ রাসেল শিশু সংসদ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এনায়েত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেখ রাসেল শিশু সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম আখতার হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মোঃ আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ নুরুল হক, যুবলীগ নেতা মোঃ আয়নাল হক, শিক্ষানুরাগী মোঃ শাহ শফি উদ্দিন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান কচি সাবেক ফুটবলার মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ।
অংশগ্রহণকারী গ্লাক্সি কোচিং ফুটবল দল শেখ রাসেল ফুটবল একাডেমীর মধ্যে - গোলে খেলায় গ্লাক্সি শিরোপা চব্বিশ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন জিতে চ্যাম্পিয়ন হয়। শেখ রাসেল শিশু সংসদ নাসিক ২৫ নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন শেখ রাসেল শিশু সংসদ ২৫ নং ওয়ার্ড কমিটির সভাপতি কৃতি ফুটবলার মোহাম্মদ শাহজাহান ম্রা, সহ-সভাপতি ট্রেজারার মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদ মোঃ ইমন খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছাবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন সুগার, সহ-সাংগঠনিক দপ্তর সম্পাদক মোঃ সিফাত আহমেদ অয়ন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, শিক্ষা গবেষণা সম্পাদক মোঃ তন্ময়, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ সিফাত হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ আজীম।
অনুষ্ঠানে রেফারীর দায়িত্ব পালন করেন আবাহনীর সাবেক ফুটবলার মো: আফজাল হোসেন, লাইন্স ম্যানের দায়িত্ব পালন করেন কোচার সাজ্জাদ হোসেন মোঃ তাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে এম আখতার হোসেন বলেন আমাদের দেশে তৃণমূলে খেলাধূলা বিলুপ্তির পথে প্রায়। পৃষ্ঠপোষকতা না থাকার কারণে পরিস্থিতি তৈরী হয়েছে। আমি এই মাঠের একজন প্রাক্তন ফুটবলার। এই মাঠে পূর্বে অনেক বড় বড় টুর্নামেন্ট হতো, জাতীয় তারাকারা এই মাঠে এসে খেলতো, আগের সেই খেলাধূলা হারিয়েগেছে বললেই চলে। আমরা বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাঠে আগের সেই দৃষ্টি নন্দন ফুটবল খেলা পুনরায় দেখতে চাই, এরজন্য বিত্তবানদের পৃষ্ঠপোষকতা অতীব জরুরী। বক্তব্যের শুরুতে আখতার হোসেন আরও বলেন এটি শোকের মাস, আমাদের উভয় দলের খেলাটি যেন হয় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধানিবেদন পূর্বক। দীর্ঘ সত্তর মিনিটের খেলায় কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোরম পরিবেশে খেলা সমাপ্ত হয়।