রূপগঞ্জে মাদক সম্রাজ্ঞী শিল্পী গ্রেফতার
রূপগঞ্জ
প্রতিনিধি
রূপগঞ্জে
অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী
শিল্পী বেগমকে গ্রেফতার করেছে
র্যাব। গতকাল মঙ্গলবার
সকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের
৩ নং ওয়ার্ড থেকে
মাদক সম্রাজ্ঞীকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
শিল্পী বেগম উপজেলার চনপাড়া
পূর্নবাসন কেন্দ্র এলাকার মৃত আলী
মর্তুজার স্ত্রী। র্যাব জানায়, গতকাল মঙ্গলবার সকালে
র্যাব-১ সিপিসি-৩
পূর্বাচল ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের
৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে শিল্পী
বেগমকে ৩১০ বোতল ফেন্সিডিলসহ
গ্রেফতার করে। এসময় মাদক
বিক্রির ১৬ হাজার ৯’শ ৬০ টাকা
ও মাদক
বিক্রির কাজে ব্যবহৃত একটি
মোবাইল ফোন উদ্ধার করা
হয়।
