শিনোনাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু


ভ্রাম্যমাণ প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নেত্রকোনা জেলার দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে সেলিম এবং জেলার কেন্দুয়া উপজেলার আনোয়ার হোসেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা: শামছুজ্জামান সেলিম জানান, সেলিম এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট ২০১৯ তারিখ , রোজ: সোমবার বিকাল ৪টার দিকে মৃত্যুবরণ করে। আর কেন্দুয়া উপজেলার আনোয়ার হোসেন, ১৮ আগস্ট ২০১৯ তারিখ , রোজ: রবিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  ১৭৪ জন চিকিৎসা নিচ্ছেন। আর ইতিমধ্যে সুস্থ হয়ে ৮৮৩ জন রোগী বাড়ি ফিরে গেছেন।