শিনোনাম

দুইটি ড্রেন রাস্তা কাজ উদ্বোধন বিভা হাসানের


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের দুইটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ২০ আগষ্ট সকাল ১১টায় শহরের আলী আহম্মদ চুনকা সড়কের পুরাতন বাড়ী মসজিদ গলি বায়তুল নূর জামে মসজিদ থেকে সোহরাব মিয়া বাড়ী পর্যন্ত ড্রেন রাস্তার কাজ উদ্বোধন করেন নাসিক প্যানেল মেয়র- বিভা হাসান। পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ বেপারী সহ এলাকার গণমাণ্য মুরব্বীরা। নূর নাহার কন্ট্রাকশন ১৪ লক্ষ টাকা খরচে ড্রেন সহ সাড়ে ফুট রাস্তা নির্মাণ করা হবে।
অপরদিকে, নাগবাড়ী শাহাজাহান এর পিছন থেকে মকবুল বেপারী বাড়ী হইতে খোকন সরদারের বাড়ী পর্যন্ত ড্রেন রাস্তা সিসি ঢালাই কাজ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিভা হাসান। হাসান কন্ট্রাকশন ১৩ লক্ষ টাকা খরচে ড্রেন সহ ফুট রাস্তা নির্মাণ করা হবে।