শিনোনাম

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় সাইনবোর্ড চেকপোস্টের সামনে ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অজ্ঞাত পথচারী যুবককে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ১৮-৪১০১) চাপা দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কভার্ডভ্যানটি জব্দ চালক মাসুদ মিয়াকে (৩০) আটক করা হয়েছে।