বন্দরে ঋণের দায়ে বৃদ্ধের আত্মহত্যা
বন্দর
প্রতিনিধি
বন্দরে
ইউসুফ (৬৫) নামে এক
ঋণগ্রস্থ্য বৃদ্ধ ব্যাক্তি বিয়ান
বাড়িতে এসে গলায় গামছা
দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা
করেছে। গতকাল মঙ্গলবার সকাল
পৌনে ৭টায় পুরান বন্দর
চৌধূরীবাড়ীস্থ আফজাল মিয়ার ভাড়াটিয়া
ঘরে এ ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে বন্দর থানা
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার
করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে ঋনগ্রস্থ্য বৃদ্ধ ইউসুফ মিয়ার
ছেলে আরিফ বাদী হয়ে
বন্দর থানায় অপমৃত্যু মামলা
দায়ের করেছে। এ ব্যাপারে
নিহতের ছেলে আরফি জানায়,
তার পিতা ইউসুফ মিয়া
ও আমি বন্দর থানার
ছালেহনগর এলাকায় র্দীঘ দিন
ধরে বসবাস করে আসছি।
সে ঋনগ্রস্থ্য ছিল। পাওনাদারে তাগাদা
সহ্য করতে না পেরে
ইতিপূর্বে আমার পিতা আত্মহত্যার
চেষ্টা করেছিল। এ ব্যাপারে তৎসময়ে
আমরা থানায় জিডি করি।
তিনি আরো জানায়, গত
সোমবার সন্ধ্যায় আমার পিতা ইউসুফ
মিয়া আমাদের দেশের বাড়ি
নরসিংদী জেলার রায়পুরা এলাকায়
যাওয়ার জন্য বাড়ি থেকে
বের হয়। পরে তিনি
রাতে বন্দর চৌধূরীবাড়ীস্থ তার
বিয়াইন বাড়িতে আসে। পরে
সেখানে তিনি রাত্রি যাপন
করে। মঙ্গলবার সকাল পৌনে ৮টা
আমার পিতা মনের ক্ষোভে
তার বিয়ানবাড়ির বারান্দার গ্রীলের সাথে গামছা দিয়ে
ফাঁস লাগিয়ে আগ্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার
ইনর্চাজ রফিকুল ইসলাম জানান,
এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে
এসে লাশ উদ্ধার করে
মর্গে প্রেরণ করে। সে
ঋৃনগ্রস্থ্য ছিল। ইতিপূর্বে সে
আরো একবার আত্মহত্যার চেষ্টা
চালিয়েছিল। এ ব্যাপারে বন্দর
থানায় অপমৃত্যু মামলা দায়ের করা
হয়েছে।
