শিনোনাম

জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট কর্ণফুলী নদীর বাংলাবাজার এলাকায় একটি লাইটারেজ জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সারে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মোজাম্মেল হোসেন (৩০), হায়দার আলী (২৫) ও মোহাম্মদ এরশাদ (২৪)। এদের মধ্যে মোজাম্মেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ ফাজলুর রহমান ফারুকী জানান, দুপুরে বাংলাবাজার ঘাটের কাছে একটি লাইরেজ জাহাজে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করছিল শ্রমিকরা। তারা দুপুরে খাবার খেয়ে বেলা সাড়ে ৪টার সময় ফের ওয়েল্ডিং এর কাজ করার জন্য আগুন ধরালে তা বিস্ফোরণ ঘটে। এতে ৩ শ্রমিক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে সিলিন্ডার লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে।