পাটমন্ত্রী গাজীর শারীরিক অবস্থার উন্নতি
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
(বীর প্রতীক) এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্বাভাবিকভাবে হাটাচলা
করতে পারছেন। মন্ত্রী দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন
হাসপাতালের চিকিৎসকরা।
বুধবার (১৫ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য
তার পরিবার এবং মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ দেশবাসীর কাছে
দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী গত রোববার
(১২ জানুয়ারি) থেকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরে
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া
হয়।
