শিনোনাম

পেটের ভিতর থেকে ১৬০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার স্বামী-স্ত্রী

সিদ্ধিরগঞ্জে এক মাদক পাচারকারীর পেটের ভিতর থেকে ১ হাজার ৬০০ ও বাসা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার করা হয়েছে স্বামী-স্ত্রীকে। 

সোমবার সন্ধ্যায় র‌্যাবের অতিরিক্ত পুলিশ অফিসার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ধৃতরা হলো- মো: নাজমুল হক ও তার স্ত্রী নাদিয়া আক্তার।

র‌্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড চেকপোষ্ট বসিয়ে গত রোববার দুপুরে নাজমুলকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে পেটের ভিতর থেকে ইয়াবা বের করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে আটি হাউজিং এলাকায় ভাড়া বাসায় তল¬াশী করে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারা স্বামী স্ত্রী দুজনই অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে নারায়ণগঞ্জে এনে সরবরাহ করে আসছিল।