শিনোনাম

না’গঞ্জ জেলখানা লাইব্রেরী জেলখানাগুলোর সবচেয়ে বড় লাইব্রেরী : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের জেলখানাগুলোর লাইব্রেরীরর মধ্যে সবচেয় বড় লাইব্রেরী হচ্ছে নারায়ণগঞ্জ জেলখানা লাইব্রেরী। এদেশে যতো রাজনীতিবীদ আছে তারা বলে গেছেন, আমাকে জেলে দিলে দেন সাথে একটি বই দেন। আমরা এই লাইব্রেরীকে আরো সমৃদ্ধ করছি। 

পাঠ অভ্যাস একদিনের বিষয় না অনেক দিনের বিষয়। বই পড়ার অভ্যাস একদিনে হয় না যা পরিবার থেকে পায়। আমরা সেই কাজটি করছি। বঙ্গবন্ধুকে জানার জন্য বাচ্চাদের মাঝে ৪০ হাজার বই বিতরণ করালাম। আর আজ শুনি ওনি (রোমন রেজা) পাননি। তাহলে এত বই কই গেলো।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও জেলা গণগ্রন্থাগার নারায়ণগঞ্জ লাইব্রেরীয়ানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন আরো বলেন, আমরা অনেক পিছিয়ে গেছি, আমরা কোচিং সেন্টারের শিক্ষকের পিছনে পিছনে ঘুরছি। আর পত্রিকায় ফেইসবুকে লিখছি ওমুক শিক্ষক কোচিং করায়, ওমুক শিক্ষক ঘুষ খায়। এর বলার মুল কারণ হচ্ছে পড়ার অভ্যাস নাই।

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে ভালোবাসি বলে প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জের জন্য একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চেয়েছি। যে কদিন আছি নারায়ণগঞ্জের জন্য কাজ করে যাবো।

কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় কেউ অনুষ্ঠান করার সাহস পায়না কারে দাওয়াত করবো। কাকে দাওয়াত করলে কে আবার মাইন্ড করবে। চেয়ারম্যানকে দিবে নাকি ইউনিও, নাকি এমপিকে দিবে এটা চিন্তা করতে করতে সময় শেষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার লাইব্রেরীয়ান এম এম মোশরাফ হোসেন। অনুষ্ঠানে সঞ্চলনা করেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরফি মিহির।

এ সময় নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ সঞ্চ অধিদপ্তর সহকারি পরিচালক মাহাবুবর রহমান প্রমুখ।