রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ২০ পিহ ইয়াবাসহ শুভ (২৪)
নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৮ডিসেম্বার) বিকাল
সাড়ে ৫টায় উপজেলার ভুলতা ইউনিয়ন লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃত শুভ পাড়াগাঁও এলাকার মৃত আ. আউয়াল মিয়ার ছেলে।
রূপগঞ্জ ফাঁড়ির এটিএসআই নাসির হোসেন জানান, মাদক বিক্রির খবর পেয়ে লাভড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শুভকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।