পরাজিত শক্তিরা এখনো শেষ হয়নি : সেলিম ওসমান
সাংসদ
সেলিম ওসমান বলেছেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জে ১৪ জনের সনদ বাতিল হয়েছে। এমন
আরও আছে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সনদ নিয়েছেন তারা স্বেচ্ছায় তা
বাতিলের আবেদন করেন। নয়তো আপনাদের বিচারের মুখোমু করা হবে। রাজাকারের থেকেও
বিশ ধিক্কার পাবেন। পাকিস্তানিদের মত আপনাদেরও বাংলাদেশে থাকতে দেওয়া
হবেনা।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ১৮তম শ্যূটিং প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও বন্দর উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কে কোথায় কিভাবে যুদ্ধ করেছেন। কেন আমরা স্বেচ্ছায় শহীদ হতে গিয়েছিলাম, যারা বেঁচে ফিরেছি তারা গাজী হয়েছি। এসব কিছুই আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। যাতে করে আলবদররা বর্তমান প্রজন্মের কাছ থেকে কোন সুযোগ না নিতে পারে। পরাজিত শক্তিরা এখনো শেষ হয়নি । ওরা মীর জাফর ও মোস্তাকদের মত আমাদের সাথে মিশে আছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা।