শিনোনাম

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় ৫৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

নারায়ণগঞ্জের সৈয়দপুর সুকুমপট্টি এলাকায় ৫ বছরের শিশু ধষর্ণ চেষ্টার অভিযোগে আলী আহম্মদ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে (১৫ ডিসেম্বর) সদর থানা পুলিশ  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত শনিবার সন্ধ্যায় সৈয়দপুর সুকুমপট্টি এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মামলার এজাহারে শিশুর মা উল্লেখ করেছেন শনিবার সন্ধ্যায় বৃদ্ধ আলী আহম্মদ শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতেই পালিয়ে যায় বৃদ্ধ।

তিনি আরো জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।