দেশকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলার
মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। শুক্রবার বিকেলে
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায়
এসেছে তখনই মানুষের উন্নতি হয়েছে। জাতির পিতা দরিদ্র মানুষদের জন্যই
সারাজীবন সংগ্রাম করে গেছেন। এই দেশের মানুষ ছিলো দারিদ্রসীমার নিচে,
একবেলা খাবার পেতো, চিকিৎসা পেতো না। জাতির পিতার লক্ষ্য ছিলো এই ধারা থেকে
জনগণকে মুক্তি করার। তিনি কিভাবে দেশ স্বাধীন করেছেন এটা তার প্রতিটি
বক্তব্যেই এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় বসে গঠন করা দল নয়। আওয়ামী লীগ গ্রাম-গঞ্জের মানুষ নিয়ে গঠন করা দল।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে
উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা
শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।
