শিনোনাম

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ব্যাগে ৩৮টি মোবাইল

বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ৩৮টি ভারতীয় মোবাইল জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। শনিবার সকাল সাড়ে ১০টার সময় চারজন পাসপোর্টযাত্রী ব্যাগ তল্লাশি করে এ মোবাইল জব্দ করা হয়।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তৌহিদুর, জুয়েল, মোমিন ও রশিদ নামে চারজন পাসপোর্টযাত্রী ভারত থেকে বিপুল পরিমান মোবাইল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদে স্ক্যানার মেশিনে ডিউটি জোরদার করা হয়। পরে তাদের ব্যাগ স্ক্যানার মেশিনে দিলে তাতে ৩৮ পিস ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল পাওয়া যায়। আটক মোবাইল বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।