যৌন সম্পর্ক শিক্ষকের, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী
পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে দশম
শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক করেছেন এক শিক্ষক।
এতে ছাত্রীটি অন্তঃসত্ত্বা পড়লে তাকে চিকিৎসার কথা বলে নিয়ে গর্ভপাত করান
তিনি।
বরগুনার আমতলীতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের
নাম মো. জহিরুল ইসলাম। সে কাঁঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক।এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে আমতলী থানায় মামলা করলে গোপন সংবাদের
ভিত্তিতে শনিবার ১০টার দিকে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।
জানা যায়, জহিরুল ইসলাম ২০১৫ সালের ২২
জুলাই ওই বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে
পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে গত ডিসেম্বর মাস থেকে একাধিকবার যৌন সম্পর্ক
করেন জহিরুল ইসলাম। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ওই শিক্ষক
ছাত্রীর পেটে টিউমার হয়েছে বলে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী নিয়ে গর্ভপাত
করান।
এদিকে এ ঘটনা জানাজানি হলে জহিরুল ইসলামকে গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে।
