যৌন নিপীড়ক সেই খুবি শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের
(অনুষদ) আওতাধীন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের (বিভাগ) চতুর্থ বর্ষের
শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডলের (স্টুডেন্ট আইডি-১৬২৩১৭) বিরুদ্ধে যৌন
নিপীড়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে
চিরতরে বহিষ্কার করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০২তম জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ ৯ আগস্ট বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের
শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সিন্ডিকেটের সভাপতি
প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সিন্ডকেটের এ জরুরী সভা
অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেটের সদস্যবৃন্দ সভায় উপস্থিত
ছিলেন। উক্ত শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডল গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের
বাইরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন
করে বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয়
প্রশাসন ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ
কমিটিকে দায়িত্ব দেয়। অভিযোগের বিষয়টি তদন্ত শেষে কমিটি গত ৪ আগস্ট তদন্ত
রিপোর্ট দাখিল করে।
সিন্ডিকেটের জরুরী সভায় উক্ত রিপোর্ট পেশ
করা হলে কমিটির সুপারিশ পর্যালোচনার পর বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং
ডিসিপ্লিনের ঐ শিক্ষার্থী পাপ্পু কুমার মন্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিস্কার
করার সিদ্ধান্ত গৃহীত হয়।
