শিনোনাম

কটূক্তি করে মার খেলেন ভিপি নূর

১৫ আগস্ট নিয়ে কটূক্তি করে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর। বুধবার বেলা ১১টার দিকে নিজ শহর পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে হামলার শিকার হন তিনি।
জানা গেছে, চর কাজলে উপজেলায় নিজের গ্রামের বাড়িতে ঈদুল আজহা পালন করেন নূর। আজ ঈদের তৃতীয় দিন মোটরসাইকেলের বহর নিয়ে দশমিনায় উপজেলায় খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে দশমিনা ও গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে চা পান করতে থামেন তিনি। চায়ের দোকানে বসে তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে কটূক্তি করেন।
চায়ের দোকানে বসে নূর বলেন, ‘১৫ আগস্টে কেন এত গরু জবাই দিতে হবে? বাঙালিদের কেন খাওয়াতে হবে?’ এসব ইন্ডিয়া থেকে করানো হচ্ছে। এসব নেতিবাচক কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে উলানিয়া বন্দর স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জহির হাওলাদার নেতৃত্বে কর্মীরা ভিপি নূরের ওপর হামলা করে। হামলায় নূর ও তার কয়েকসঙ্গীকে মারধর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
এ বিষয়ে গলাচিপা উপজেলার চেয়ারম্যান শাহিনশাহ জানান, নূরুকে স্থানীয়রা চিনতে পারে নাই। তিনি ১৫ আগস্ট নিয়ে কটূক্তি করায় যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা করে। এতে তিনি আহত হয়েছেন।
এদিকে ঘটনার পর গলাচিপা থানা পুলিশ নূরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।
গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা নূরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।