দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গেছেন আর সেই স্বপ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন। রাজনীতিবীদ ও সরকারি
কর্মচারীদের একই উদ্দেশ্য। তা হলো দেশের উন্নয়ন করা। আপনারা মনে রাখবেন,
জনগণের টাকায় আপানাদের বেতন হয়। তাই সবাই দেশের উন্নয়নে কাজ করে যাবেন।
সাটুরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ৯টি ইউনিয়নের চার শতাধিক দুস্থ্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খাঁন আপেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।