রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি
থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে
পারে।
ঈশ্বরদী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও কুষ্টিয়া
অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে
পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল বোরবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট
থেকে এ তথ্য জানা গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.২
ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ০৯.৫
ডিগ্রি সেলসিয়াস। সারাদেশের বিভাগীয় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন
তাপমাত্রা:
বিভাগ সর্বোচ্চ সর্বনিম্ন
ঢাকা ২৭.১ ১৩.৬
ময়মনসিংহ ২২.৬ ১৩.৬
চট্টগ্রাম ২৬.২ ১৪.৬
সিলেট ২৫.৩ ১২.৪
রাজশাহী ২৩.২ ১০.৫
রংপুর ২১.২ ০৯.৫
খুলনা ২২.৫ ১৩.০
বরিশাল ২১.৫ ১২.০
ঢাকা ২৭.১ ১৩.৬
ময়মনসিংহ ২২.৬ ১৩.৬
চট্টগ্রাম ২৬.২ ১৪.৬
সিলেট ২৫.৩ ১২.৪
রাজশাহী ২৩.২ ১০.৫
রংপুর ২১.২ ০৯.৫
খুলনা ২২.৫ ১৩.০
বরিশাল ২১.৫ ১২.০
