শীতের মাত্রা বাড়িয়েছে বাতাস
শৈত্যপ্রবাহ না থাকলেও দুদিন ধরে রাজধানীতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এর কারণ ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাস।
রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ এখনও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি।
তবে উত্তরাঞ্চলে মৃদ্যু শৈত্যপ্রবাহ চলছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা কিছুটা স্বাভাবিক বলা যায়। কিন্তু বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
তিনি বলেন, আকাশ মেঘলা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শীতের তীব্রতা আগামী দুই-তিন দিন একই রকম থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ১৫ জানুয়ারি থেকে।