শিনোনাম

ঝালকাঠিতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে ঝালকাঠিতে শীতের তীব্রতার সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টজনিত নিউমোনিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ করে শীত বৃদ্ধি পাওয়ায় জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে অসংখ্য রোগী। দুই দিনে নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ার আমুয়াসহ জেলার চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক রোগী ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে শতাধিক শিশু।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুয়াল হোসেন বলেন, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠাণ্ডায় বিনা প্রয়োজনে বাইরে না বের হয়ে গরম কাপড় পরে নিরাপদে থাকা উচিত।
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে আসার জন্য পরামর্শ দেন তিনি।