মন্ত্রী গাজী অসুস্থ চিকিৎসার জন্য সিংগাপুর নেয়া হচ্ছে
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নিওমোনিয়ায়
আক্রান্ত হয়ে অবস্থার অবনতি দেখা দিয়েছে। রোববার সকালে তাকে উন্নত চিকিৎসার
জন্য এয়ার এম্বুলেন্সে করে সিংগাপুর নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রীর
সহকারি একান্ত সচিব এমদাদুল হক।
মন্ত্রী গাজীকে সিংগাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক শনিবার রাতে জনান, গত পনেরোদিন আগে অসুস্থ হলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কে রাজধানীর এ্যাপোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে পরবর্তীতে ভর্তি করা হয় গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে।
শনিবার ভোরে মন্ত্রীর শারীরীক অবস্থার আরো অবনতি দেখা দেয়। তাঁর শ্বাসপ্রশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। ভোরেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর জেনারেল হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রীর সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি দোয়া চাওয়া হয়েছে।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য। গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মন্ত্রীত্ব পান।