ধর্ষককে ছেড়ে দেয়ার অভিযোগে যুবলীগ নেতা শ্যামল গ্রেফতার
ধর্ষণের আসামিকে বিচার করার নামে ছেড়ে দেয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন
যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার
রাতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল
থানা পুলিশ।
শ্যামলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, একটি ধর্ষণ ঘটনার বিচার করে ধর্ষককে ছেড়ে দিয়ে ধর্ষকের সহযোগি হিসেবে কাজ করেছে। ফলে ধর্ষণের সহায়তা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা থেকে শ্যামলকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ কর্মীরা ছবি তুলতে গেলে শ্যামলের লোকজন সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদানসহ অশোভন আচরণ করেন।