নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে মন্ত্রীসভার সদস্য ও
সংসদ সদস্যদেরকে আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার (১২ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-এমপিসহ সকল
নেতাকর্মীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইসির যেই আচরণবিধি রয়েছে তা মেনে
চলার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রী সভার সদস্য ও
এমপিরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে।
এসময় তিনি জানান, আগামী ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যৌথসভা করবে আওয়ামী লীগ।