শিনোনাম

সীতাকুণ্ডে ৩ লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই সেগুন ও গোলকাঠ সহকারে একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা ওভারব্রীজ থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ডভ্যানটি আটক করে। কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৩ লক্ষ টাকার চোরাই কাঠ ছিল বলে জানান বন কর্মকতা।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গোলকাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ড ১১-১৪-৬১) একটি মিনিকাভার্ড ভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাদের নিয়ে কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটিকে মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দেন।
কাভার্ডভ্যানটির চালককে ফরিক হাট ওভারব্রিজের উপর থেকে আটক করে মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নেওয়া হয়।
এবিষয়ে, ১৯৮৭ সনের (২০০০১৬) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।