বাংলাদেশ-পাকিস্তানের গোপন চুক্তি ফাঁস
বিসিবি-পিসিবির মধ্যে গোপন চুক্তি হয়েছে
বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তিনি বলেন,
পাকিস্তানের পরিবর্তে এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। পাক সফরে
রাজি হওয়ায় এ স্বত্ব পেয়েছেন টাইগাররা।
সম্প্রতি শোয়েব জানিয়েছেন, গোপন চুক্তিতে এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে।
উল্লেখ্য, অনেক জলঘোলার পর পাকিস্তান সফরে
যেতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী চার মাসে তিন দফায়
পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি, দুই টেস্ট এবং একমাত্র ওয়ানডের পূর্ণাঙ্গ
সিরিজ খেলবে বাংলাদেশ।
২০২০ এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে
রাজনৈতিক কলহের কারণে দেশটিতে তা খেলতে যেতে রাজি নয় চিরপ্রতিদ্বন্দ্বী
ভারত। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সরে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।
এ বছর ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে
চায় বাংলাদেশ। আর পাকিস্তান একরকম সুযোগ হারানোয় তা আয়োজনে লাল-সবুজ
জার্সিধারীদের রাস্তা প্রশস্তও হয়েছে।
শোয়েব দাবি করে বলেন, পিসিবি ও বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে। আর সে জন্যই পূর্ণাঙ্গ
সফরে রাজি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশি সংবাদমাধ্যমেরও দাবি, পাকিস্তান
বোর্ডের সঙ্গে গোপনে কিছু একটা সমঝোতা হয়েছে বিসিবির।
তথ্যসূত্র: জি নিউজ।
