র্যাব-১১’র অভিযানে ৫ চাঁদাবাজ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা,
সিএনজি ও অটোরিক্সা থামিয়ে চাঁদা আদায়কালে ৫ জনকে গ্রেফতার করেছে
র্যাব-১১। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ২১ হাজার ৯‘শ ৪০
টাকা উদ্ধার করে র্যাব।
বুধবার (২৫ ডিসে¤¦র) সন্ধ্যায় চিটাগাং রোড এবং মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল, হুমায়ুন কবির (৩৭), আসাদ মোল্লা (৪৭), জামাল (৩৮), মোঃ কাজী এরশাদুজ্জামান (৩৬) এবং আব্দুর রহিম (৪৮)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপস্থিত স্বাক্ষী, পরিবহন চালক ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি সিএনজি চালিত অটোরিক্সা হতে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি রোধকল্পে গত জুন এই পর্যন্ত র্যাব-১১ এর ধারাবাহিক অভিযানে মোট ৩২টি মামলা দায়ের করা হয় এবং মোট ৯০ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।