শিনোনাম

আড়াইহাজারে অটো রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আড়াইহাজারে বৃহস্পতিবার বিকাল ৫টায়  ব্যাটারি চালিত অটো রিকশার ধাক্কায় তালহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাগানগর এলাকার মিজানুর রহমানের মেয়ে। স্থানীয় জাঙ্গালিয়া রামপুরপাড়া এলাকায় ৩৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় তাকে অটো রিকশা ধাক্কা দেয়। এতে তার মাথা থেঁতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল হক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি তার পরিবারের সঙ্গে নানা বাড়ি জাঙ্গালিয়ায় রামপুরপাড়ায় বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন বলেন, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।