রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ২
রূপগঞ্জে
কিশোরীকে ধর্ষণ মামলায় দুইজনকে
গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে
কিশোরীর মা বাদী হয়ে
থানায় মামলা করলে ওই
রাতেই অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা
হলো- রাজধানীর খিলক্ষেতের পাতিরা এলাকার আজিজুল
হকের ছেলে আবুল কালাম
আজাদ ও তার বন্ধু
সবুজ।
মামলার
এজাহার সূত্রে জানা যায়,
ভুক্তভোগী কিশোরী রূপগঞ্জের স্থানীয়
একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। স্কুলে
যাওয়া-আসার পথে পরিচয়ের
সূত্রধরে আবুল কালাম আজাদের
সাথে প্রেম হয় ওই
কিশোরীর। পরে
বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ
করে আজাদ। সর্বশেষ
গত ৫ অক্টোবর বিয়ের
জন্য কাজী আসতেছে বলে
রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় একটি নির্জন
বাড়িতে আটকে রেখে আজাদ
তার দুই বন্ধু সবুজ
ও মাহিদের সহযোগিতা আবারও ধর্ষণ করে। পরে
মেয়েকে উদ্ধার করে পারিবারিকভাবে
বিয়ে দিয়ে বিষয়টি মিমাংসার
চেষ্টা করেও ব্যর্থ হয়ে
গত শনিবার রূপগঞ্জ থানায়
মামলা করেন কিশোরীর মা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান
বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে
মামলা করলে শনিবার রাতেই
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবুল
কালাম আজাদ ও সহযোগী
সবুজকে গ্রেফতার করা হয়েছে।
মামলার আরেক আসামি মাহিদ
পলাতক রয়েছে। তাকেও
গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে
ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল টেস্ট করানোর জন্য
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও
জানান ওসি।
