মানিকগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলে
বাসের চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার
সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রুমি ফিলিং স্টেশনের সামনে এই
দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার বনগ্রাম এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে।
নিহত হাবিবুর রহমান উপজেলার বনগ্রাম এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট
রুবেল হোসেন জানান, বাইসাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস
তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
