৮ উইকেটে হারল ভারত
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। আজ রোববার থেকে
শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি কোহলি বাহিনী।
প্রথম ওয়ানডেতে তাদের ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের ছুড়ে দেওয়া ২৮৮ রানের টার্গেট তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১ রানেই সুনীল অ্যামব্রিসকে হারায়। এরপর শেই হোপ ও শিমরন হেটমায়ার ২১৮ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত পাইয়ে দেন। হেটমায়ার ১৩৯ রান করে আউট হলেও হোপ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় সফরকারীরা।