শিনোনাম

আশিয়ান মেডিকেলের ‘কার্ডিয়াক ইউনিটে’ বিশেষ সেবা

রাজধানীর খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি বিশেষায়িত চিকিৎসার জন্যে ‘কার্ডিয়াক ইউনিট’ খোলা হয়েছে। এরআগে গত ৩০ জুলাই প্রতিষ্ঠানটির ৩টি বিভাগে ৫০% ফ্রিতে মেডিকেল সেবার ঘোষণা দিয়েছিল। আর এতেও ব্যাপক সাড়া পাওয়ার খবর জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. পারুমিতা বিতাশ্রী জানান, ৩০ জুলাই একদিনের ছাড়ে হাসপাতালটিতে ১২৩ জন রোগী সেবা গ্রহণ করেছে। যা আমাদের একটা অন্যতম অর্জন। আমরা আগে থেকেই কার্ডিয়াক ইউনিটের কাজ চালিয়ে যাচ্ছিলাম। তবে নতুন করে বিশেষ ইউনিট খোলার মধ্য দিয়ে এই সেবা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছি।
তিনি জানান, ডেন্টাল, মেডিসিন ও কার্ডিওলজি এই ৩টি বিভাগে ছাড়ের ঘোষণায় ১২৩ জন রোগী সেবাগ্রহণ করেছেন। এদের মধ্যে ১০ জন আমাদের এখানে ভর্তি হয়ে সেবাগ্রহণ করছেন।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিষয়ে তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৫ জন রোগী ভর্তি আছেন। আর বিভিন্ন মেয়াদে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন ৭ জন। এছাড়া এখানে সরকারি ঘোষণা অনুযায়ী ৫০০ টাকাতেই ডেঙ্গু জ্বরের পরীক্ষা করা যাচ্ছে বলেও জানান তিনি।