খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি
ফ্রান্সের একটি রেস্তোরাঁয় স্যান্ডুইচের
অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা। ওয়েটার দিতে দেরি করায় ক্ষেপে গিয়ে তিনি গুলি
করেন, ঘটনাস্থলেই ওয়েটারের মৃত্যু হয়।
এনডিটিভি জানায়, রাজধানী প্যারিসের
পূর্বের নইসি-ল্য-গ্রান্ডে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওয়েটারকে গুলি করার
পর সন্দেহভাজন ওই ক্রেতা পালিয়ে যান। তার খোঁজে অভিযান চলছে বলে শনিবার
সাংবাদিকদের জানান এক তদন্ত কর্মকর্তা।
কাঁধে গুলি লাগা ২৮ বছরের ওই ওয়েটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার সহকর্মীরা পুলিশকে খবর দেয়।
